Sunday, 30 August 2026

প্রথম শ্রাবণের ছোয়া


প্রথম শ্রাবণের ছোয়া 
কিশোর দুলাল রায় 

চোখের তারায় কাজল মেঘের ছায়া,
বুকের ভেতর একলা নদীর মায়া।
তোর ছোঁয়াতেই শান্ত হলো মন,
তুই যে আমার প্রথম শ্রাবণ-ক্ষণ।
তুই ছাড়া এই শূন্য শহর বড্ড বেশি পর,
তোর হাসিতেই সাজিয়ে নেব আমার নতুন ঘর।

একলা বিকেলে তুই এলে কাছে,
রোদের নরম স্পর্শ জমে গাছে।
হাওয়ার ভিড়ে তোকেই শুধু খুঁজি,
তুই হাসলে চোখ দুটি বুজি।
তোর নামে সব রূপকথা আজ সত্যি হয়ে যাক,
আমাদের এই ভালোবাসার গল্প অমর থাক।

তোর কথাদের ভিড়ে হারায় সময়,
তোর ছায়াতে কাটুক আমার ভয়।
হাতের মুঠোয় ধরে রাখিস হাত,
জোসনা হয়ে নামুক মিষ্টি রাত।

একলা আকাশে তোকে একেঁ রাখি,
তুই নামলেই মেঘের ছোঁয়া মাখি।
হৃদয়পুরে তোকেই শুধু চাই,
তুই ছাড়া যে কোথাও সুর নাই।
হাজার জনম তোকেই ভালোবাসতে মন যে চায়,
তোর প্রেমেতেই আমার জীবন পূর্ণতা পাক হায়।

তোর বুকেতেই থাকুক আমার ঠিকানা,
তোর প্রেমেতে নেই তো কোনো সীমানা।
তুই মানেই তো আমার বেঁচে থাকা,
তোর রং-এই আমার জীবন আঁকা।
চোখের তারায় কাজল মেঘের ছায়া,
বুকের ভেতর একলা নদীর মায়া।

No comments:

Post a Comment