Monday, 15 June 2026

ছড়া👉ভালোবাসার প্রথম গোলাপ। ছড়াকার👉 কিশোর দুলাল রায়

< ভালোবাসার প্রথম গোলাপ কিশোর দুলাল রায় আকাশ জুড়ে মেঘের মেলা, মনে খুশির কাঁপন, তুমি এসে বদলে দিলে, আমার চেনা আপন। মিটে গেল মনের মাঝে, যত ছিল ক্ষোভ-বিলাপ, তোমার হাতেই রইলো আমার, ভালোবাসার প্রথম গোলাপ। একলা রাতে চাঁদের আলো, লাগত বড় একা, জানতাম না তো কবে হবে, তোমার সাথে দেখা। ধূসর চুলে জড়িয়ে দিলে, সুখের এক আলাপ, তোমার হাতেই রইলো আমার, চোখের কোণে জমতো যে জল, হারিয়ে গেছে আজ, তুমি আমার মেঘলা আকাশ, তুমি আমার সাজ। ঘুচে গেল আঁধার রাতের, যত অনুতাপ, তোমার হাতেই রইলো আমার, ভালোবাসার প্রথম গোলাপ।

No comments:

Post a Comment